info@desherkhabor24.com

01923-772433

সীমান্তে ১৫ বিজিবির কড়া নজরদারিতে নিষিদ্ধ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

Save
Link Copied!
সীমান্তে ১৫ বিজিবির কড়া নজরদারিতে নিষিদ্ধ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

আবু হাসান (আকাশ), লালমনিরহাট:
‎​আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় দুটি ভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

‎​গতকাল সোমবার (২৫ মে) লালমনিরহাট ১৫ বিজিবির বালারহাট বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে।

‎​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে বিকেলে বালারহাট বিওপির আওতাধীন বালারহাট বাজার সংলগ্ন এলাকা এবং সন্ধ্যায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন উত্তর গোড়কমন্ডল এলাকায় দুটি পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪,০০০ টাকা। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎​লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো চোরাকারবারি চক্র যাতে সীমান্ত ব্যবহার করে মাদক বা কোনো অবৈধ পণ্য দেশে প্রবেশ করাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!