info@desherkhabor24.com

01923-772433

১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা

Save
Link Copied!
১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ১৩ আগস্ট ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।  

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির শুভেচ্ছা বক্তব্য দেন। পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ তাহমিন ফারহান, প্রাণিবিদ্যা বিভাগের মুনমুন আক্তার, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আল নাহিন ইবনে সিদ্দিক এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের মো. ফারহান সাদিক নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।  
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আপডেট রাখতে হবে। দক্ষ ও ব্যতিক্রমী মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ রয়েছে। এসব সুযোগের যথাযথ সদ্ব্যবহার করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।  

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!