info@desherkhabor24.com

01923-772433

৪০ দিন মসজিদে হাজিরা দিয়ে স্বপ্নের সাইকেল হাতে পেল কিশোর তাজিন

Save
Link Copied!
৪০ দিন মসজিদে হাজিরা দিয়ে স্বপ্নের সাইকেল হাতে পেল কিশোর তাজিন

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রোজা পালন করে প্রথম পুরস্কার হিসেবে একটি নতুন বাইসাইকেল জিতে নিয়েছে তাজিন ইসলাম নামে এক কিশোর।
‎​শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী একটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরির ৪০ জন শিশু-কিশোরকে এই বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
‎​মসজিদ কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ, উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎​পুরস্কার হিসেবে স্বপ্নের বাইসাইকেল হাতে পেয়ে উচ্ছ্বসিত তাজিন ইসলাম জানায়, সে প্রতিদিন নিয়ম মেনে জামাতের সঙ্গে নামাজ পড়েছে ও রোজা রেখেছে। এমন পুরস্কার পেয়ে সে অত্যন্ত আনন্দিত এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
‎​তাজিন ইসলামের বাবা রফিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তার ছেলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ৪০ দিন নিয়মগুলো পালন করেছে। এমন আয়োজন শিশুদের সুন্দর চরিত্র গঠনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ মাসুম রব্বানী মন্তব্য করেন, দেশের বিভিন্ন স্থানে সফর করলেও কোনো মসজিদে এমন ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ তিনি সচরাচর দেখেননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
‎প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বাবু বলেন, "এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে এবং ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে আমি সম্পৃক্ত থাকব।"


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!