info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল মাদ্রাসার শিক্ষকের

Save
Link Copied!
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল মাদ্রাসার শিক্ষকের

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নুরুল্লাহ সরদার নামের এক মাদ্রসার শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের পাশে ৯নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নুরুল্লাহ সরদার তারতীলুল কুরান হিফজ মাদ্রসার শিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগোলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মাদ্রাসা ক্লাশ শেষে সদর উপজেলার ভাড়া বাসা কালিরবাজার এলাকার উদ্দেশ্যে বের হন। এসময় উল্ট দিকে থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা আইলেনর সাথে  সজরে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লাগে।এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যর সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ মামুন বলেন মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকার কারনে মাথায় আঘাত পাওয়ার কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!