info@desherkhabor24.com

01923-772433

ছাত্র হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার

Save
Link Copied!
ছাত্র হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত যোগ দেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তাওহীদ সন্নামাত। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এ বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, আরেক সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্ল, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। সেই হত্যা মামলায় দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন বলেন, দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহার নামীয় আসামি।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!