info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ৪টি বসতঘর ভাংচুর লুটপাট

Save
Link Copied!
মাদারীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ৪টি বসতঘর ভাংচুর লুটপাট
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ৪টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চরব্রাহ্মন্দী এলাকায় সোহেল খানের একটি কুটার গোলে আগুন দেয় দুর্বৃত্তরা।এই ঘটনায় সোহেল খানের বাবা খলিল খান প্রতিবাদ করলে মুজাম সরদার ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে সোহেল খানের ৪টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ঘরবাড়ি ভাংচুর করে।এ সময় ঘরে থাকা ৩লাখ টাকা ৭ভরি স্বর্ণ অলংকার এবং গোয়াল ঘরে রাখা ৪টি গরু নিয়ে যায়।ভুক্তভোগী মাসুদা বেগম বলেন,মুজাম সরদারের লোকজন হামলা করে আমাদের বসতবাড়ি ভাঙচুর করেছে ও লুটপাট চালিয়েছে। আমি এর বিচার চাই। তবে মুজাম সরদার এই বিষয় মন্তব্য করতে রাজি হননি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলা মামুন বলেন, ঘটনা শুনে আমার পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে আমারা ব্যবস্থা নিব। 


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!