info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাটে নেতার ভাঙ্গা বাউন্ডারি দেয়াল পুনরায় নির্মান করলেন স্থানীয় প্রশাসন

Save
Link Copied!
লালমনিরহাটে নেতার ভাঙ্গা বাউন্ডারি দেয়াল পুনরায় নির্মান করলেন স্থানীয় প্রশাসন
আবু হাসান আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকের বাউন্ডারি দেয়াল ভেঙে গেট নির্মান বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন। 

আজ ১০জুলাই (বুধবার) স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের হস্তক্ষেপে আবার ও ভেঙে ফেলা সেই দেয়ালটি পুনরায় নির্মান করা হয়। এমন উদ্যোগের ফলে যেন স্বপ্নভঙ্গ হলো আওয়ামী লীগ নেতার।

উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লোক সমাগম করতে হাসপাতাল কতৃপক্ষের অনুমতি না নিয়েই একটি গেট নির্মানের জন্য বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলেন। এ নিয়ে কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ। 
 
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন হাসপাতালের রক্ষণাবেক্ষণ এর সুবিধার্থে ওই ভেঙে ফেলা জায়গাটি পুনরায় মেরামত করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন সরকারি স্থাপনা অনুমতি ছাড়া ভাঙতে না পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসন তৎপর থাকবে বলে জানান তিনি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!