info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা

Save
Link Copied!
মাদারীপুরে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে গৌতম বসু (২৫) নামের এক দোকান কর্মচারি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে। শনিবার(২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। গৌতম পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

জানা গেছে, পাওনা টাকা নিয়ে গৌতমের সাথে ওই দোকানের আরেক কর্মচারী শ্রী তপনের সাথে বাকবিতন্ডা বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে গৌতমকে কুপিয়ে জখম করে তপন। গৌতমের গলায় ও ঘাড়ে গুরুতর জখম হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শ্রী তপন সদর উপজেলার শ্রী সানিন্দের ছেলে। তারা উভয়ই যাদব ঘৃত ভান্ডারের কর্মচারী হিসেবে কমরত ছিল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ বিষয়ে অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!