info@desherkhabor24.com

01923-772433

ছাত্রলীগের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

Save
Link Copied!
ছাত্রলীগের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের বিচারের দাবীতে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটেছে। এতে করে মুহুর্তের মধ্যে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


অভিযোগ ও দলীয় সুত্রে জানাগেছে, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে কালকিনি মাছ বাজারের দিকে যায়। এ সময় দুর্বৃত্তরা মিছিলের পিছনের দিকে ৩/৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মামুন,উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার,পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল মুন্সি প্রমুখ।


এ বিষয় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল বের করি। এসময় আনাদের মিছিলের পেছন থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা থানায় বিষয়টি জানিয়েছি।


এ বিষয় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন বলেন, আমরা শান্তিপুুর্নভাবে মিছিল বের করলে ছাত্রলীগ সন্ত্রাসীরা মিছিলের পেছ দিক দিয়ে ককটেল ছুড়ে মারে। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাই।


এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।






Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!