info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী সুলতান সরদার গ্রেফতার

Save
Link Copied!
মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী সুলতান সরদার গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার প্রধান আসামী সুলতান সরদার (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব ৮। মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান সরদার সদরের চরখাগদী গ্রামের হাসেম সরদারের ছেলে।


র‌্যাব জানায়, মাদারীপুর সদরের চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারী এর সাথে সুলতান সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতান সরদারসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে ইকবাল বেপারী কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় হাত বোমার বিষ্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত ইকবাল বেপারী কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব-৮ মাদারীপুর এর কোম্পানী অধিনায়ক মীর মনির হোসেন জানান, বরিশাল ও মাদারীপুর ক্যাম্পের যৌথ সমন্বয়ে গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তি সহায়তায় সুলতান সরদার কে গৌরনদীর শরিকল বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।


এছাড়া এলাকায় খোজ নিয়ে জানা যায়, সুলতান সরদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!