info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ২০

Save
Link Copied!
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ২০
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে । শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের লঞ্চঘাট এলাকার নীরব বেপারীর সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার সাথে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এরই জেরে শুক্রবার রাতে দুইগ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বোমারুষ বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। এ সময় সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।


এ ব্যাপারে আইনগত মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করি। তবে হামলা কারীদের আঘাতে আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা ১০জনকে আটক করেছি।



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!