info@desherkhabor24.com

01923-772433

শামসুদ্দিন মোল্লা স্কলারশিপ পেল সরকারি রাজেন্দ্র কলেজে ৫ কৃতী শিক্ষার্থী

Save
Link Copied!
শামসুদ্দিন মোল্লা স্কলারশিপ পেল সরকারি রাজেন্দ্র কলেজে ৫ কৃতী শিক্ষার্থী

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজর একাদশ শ্রেণীর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশন।


এ বছর এই বৃত্তি পেয়েছেন, বিজ্ঞান বিভাগের সামিহা সায়রা সারিকা, বিজ্ঞান বিভাগের সিরাজুম মুনিরা, বিজ্ঞান বিভাগের মো: লাবিব মোল্লা, মানবিক বিভাগের সচিৎ শুভ্র বড়াই ও বাণিজ্য বিভাগের সৈয়দা দিলরুবা জেবা দোলা। তাদেরকে ক্রেস্টসহ নগদ ১০ হাজার করে টাকা ও সনদপত্র দেওয়া হয়।


এই উপলক্ষে রোববার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে কলেজের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্র মহন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ  প্রফেসর রমা সাহা, বিশেষ অতিথি ছিলেন শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস শিরিন জাহান, বীরমুক্তিযোদ্ধা আহমেদ জাকারিয়া, কামরুজ্জামান কাফি, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শহিদুল ইসলাম বাবু।


শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস শিরিন জাহান বলেন, আমাদের এই কার্যকর্ম প্রতিবছর ধারাবাহিকভাবে চলবে। শিক্ষাথীদের উৎসাহিত করার জন্য  প্রতি বছর মেধা বৃত্তি প্রদান করা হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!