info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে ডায়বেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Save
Link Copied!
ফরিদপুরে ডায়বেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ডায়াবেটিস সচেতনতা দিবস -২০২৬ উপলক্ষ্যে ফরিদপুর ডায়াবেটিকস সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। 
ফরিদপুর ডায়াবেটিস সমিতি সদস্য সচিব অধ্যাপক শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান,প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান শামীম সহ বিভিন্ন পর্যায়ে চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 ডা. এএফএম কামালের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন- চিকিৎসা সেবায় ফরিদপুর জেলা অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেসরকারি পর্যায়ে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের সচেতন নাগরিক হিসেবে দল-মতের ঊর্ধ্বে থেকে সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ পরিচালনার আহ্বান জানান তারা। ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে ডায়াবেটিকস রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে এক আলোক চিত্রে মাধ্যমে দেখিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!