info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৬ চিকিৎসকে সংবর্ধনা প্রদান

Save
Link Copied!
ফরিদপুরে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৬ চিকিৎসকে সংবর্ধনা প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুর জেলায় ৪৮তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৬ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জেলা সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ডেপুটি সিভিল সাজন ডা:শাহ মো:বদরুদ্দোজা, ডা:আল আমিন সরোয়ার.ডা:হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এমপি নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুরবাসীর চিকিৎসা সেবার মান উন্নয়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে‌। তিনি চিকিৎসকদের জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, নবীন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি সবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!