01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে বিশ্ব পোলিও দিবস পালিত

Save
Link Copied!
ফরিদপুরে বিশ্ব পোলিও দিবস পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:

২৪শে অক্টোবর বৃহস্পতিবার একযোগে সারাবিশ্বে পালিত হল বিশ্ব পোলিওমুক্ত দিবস।এ উপলক্ষে রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন রোটারী ক্লাব অফ ফরিদপুর  এর আয়োজনেপোলিও মুক্ত বিশ্ব, আমাদের স্বপ্ন’ এই স্লোগান কে সামনে রেখে ফরিদপুরে বিশাল এক র‌্যালী বের করা হয়।  

সকাল সাড়ে ৭ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া র‌্যালীটি  শহরের প্রধান সড়ক জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভা কার্যালয় মোড়, জেলগেট মোড়, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কোর্ট চত্বর দিয়ে চৌরঙ্গীর মোড় হয়ে সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে এসে  শেষ হয়

এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে র‌্যালী পুর্ব উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।এ সময় তার বক্তব্যে ডাঃ সাজেদা বেগম বলেন,পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারিয়ানদের অবদান সবচেয়ে বেশী বাংলাদেশে পোলিও টিকা প্রদানের মাধ্যমে রোটারী স্বাস্থ্য সামাজিক খাতে অবদান রেখে আসছে ফলশ্রুতিতে, বাংলাদেশ শতভাগ পোলিও মুক্ত হয়েছে

র‌্যালীতে কেন্দ্রীয় রোটারী ক্লাব এর ডিপুটি  কো-অডিনেটর মাহমুদুল হাসান,  রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আফসার উদ্দিন মোল্লা, রোটারী ক্লাব অফ ফরিদপুর  এর প্রেসিডেন্ট রোটারিয়ান অলোকেশ রায়,  রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন এর   পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান  ডা: মো: ইউনুস আলী, রোটারিয়ান আব্দুর রব খোকন,  রোটারী ক্লাব অফ ফরিদপুর এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ এম জলিল,  রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন এর সেক্রেটারী রোটারিয়ান এম এ নাইমসহ অন্যান্য রোটারিয়ানগন উপস্থিত ছিলেন।  

 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!