01923-772433

info@desherkhabor24.com

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

Save
Link Copied!
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

মোঃ রাশেদুল আমল রুপক, নাটোর প্রতিনিধিঃ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য গাঁথা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজয়ানুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং জীবনের প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা শিশুর সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাতৃদুগ্ধপান মা ও শিশুর বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. খন্দকার মাহবুবা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাহ উদ্দিন ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!