01923-772433

info@desherkhabor24.com

ডিবেটিং সোসাইটির নব নির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

Save
Link Copied!
ডিবেটিং সোসাইটির নব নির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

ঢাবি প্রতিনিধি:
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতিভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা ও মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
২০২৫-২০২৬ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পর্ষদের নবনির্বাচিত সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাতের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান কর্পোরেট বিশ্বে সফল হতে হলে দলগতভাবে কাজ করার সক্ষমতা অর্জন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা করার দক্ষতা অর্জন এবং ইনোভেটিভ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। এসব দক্ষতা অর্জনে বিতর্কচর্চা ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন । নতুন কার্যনির্বাহী পর্ষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!