info@desherkhabor24.com

01923-772433

ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Save
Link Copied!
ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে  `Industry-Academia Collaboration for Effective Curriculum` শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান-সহ আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান এবং অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা পরিচালনার জন্য এই খাতে আর্থিক বরাদ্ধ আরও বৃদ্ধি করা দরকার। এক্ষেত্রে তিনি শিল্পপতি ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। উপাচার্য বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী নিয়মিতভাবে কারিকুলাম উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এমন দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ফলাফল-ভিত্তিক শিক্ষা (ওবিই) চালুর উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!