info@desherkhabor24.com

01923-772433

শিবচরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Save
Link Copied!
শিবচরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মশিউর কাজী শিবচর (মাদারীপুর) সংবাদদাতাঃ

মাদারীপুরের শিবচর উপজেলার খানকান্দি সৈয়দ আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসাসনের জন্য নাগরিক ( সুজন) এর শিবচর উপজেলার সভাপতি, সাংবাদিক আবুল খায়ের খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন খান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়, 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস ছালাম।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!