info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ঢাবির ১৮ জন শিক্ষার্থী পেলেন চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা

Save
Link Copied!
ঢাবির ১৮ জন শিক্ষার্থী পেলেন চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা

ঢাবি প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য নৈপুন্য প্রদর্শন ও সাফল্য অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের ১৮ জন শিক্ষার্থীকে ‘‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ হল সংসদের  নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
সম্মাননাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন- ফয়সাল আহমেদ (সমাজবিজ্ঞান), আহসান মন্ডল (বাংলা), সোলায়মান হোসেন রবি (আইন), ইমতিয়াজ আহাম্মেদ ফারাজি (ফিন্যান্স), সিফাত সাদিক খান (সমাজকল্যাণ) রাজু আহম্মেদ (ইংরেজি), তানভীর হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক), মো. রিফাত (সমাজবিজ্ঞান), মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত (পপুলেশন সায়েন্সেস), তৌহিদ হোসেন (নৃবিজ্ঞান), ফিরোজ হোসেন (নৃবিজ্ঞান), আশিক হোসেন (ইতিহাস), আনোয়ার জাহেদ (রাষ্ট্রবিজ্ঞান), সাহিরুল ইসলাম (বিশ্বধর্ম ও সংস্কৃতি), নাজমুল হোসাইন (ইংরেজি), সাইফ আহমেদ (ফরাসি ভাষা ও সাহিত্য), মিথুন রহমান (ইন্টারন্যাশনাল বিজনেস) এবং রাশেদ মাহমুদ (সমাজবিজ্ঞান)।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!