info@desherkhabor24.com

01923-772433

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সেমিনার

Save
Link Copied!
ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগে সেমিনার

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে 'Bridging Regions, Building Futures: BIMSTEC Under the Spotlight' শীর্ষক এক সেমিনার আজ ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন(বিমসটেক)-এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিমসটেক-এর মহাসচিব এইচ.ই. ইন্দ্র মণি পান্ডে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এহসানুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সমাপনী পর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনার  আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান ধন্যবাদ জ্ঞাপন করেন। মাস্টার্সের শিক্ষার্থী এস এম আরিফ মাহতাব হৃদয় এবং লাবণ্য প্রজ্ঞা  সেমিনার সঞ্চালন করেন।
সেমিনারে দু'টি প্যানেল আলোচনা হয়।  'Bridging Regions: Unpacking Integration in the Bay of Bengal" শীর্ষক ১ম প্যানেল আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় (সার্ক ও বিমসটেক)-এর মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম এবং বিমসটেক-এর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের পরিচালক সোনাম সি. নামগিয়েল অংশ নেন। অধ্যাপক ড. রাশেদ উজ জামান ১ম প্যানেল আলোচনা সঞ্চালন করেন।
'Building Futures:Towards an Integrated Bay of Bengal Community' শীর্ষক ২য় প্যানেল আলোচনায় অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ অংশ নেন। অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ২য় প্যানেল আলোচনা সঞ্চালন করেন।
সেমিনারে বিমসটেক  ঘিরে আঞ্চলিক সহযোগিতা জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বঙ্গোপসাগর অঞ্চলে সমন্বিত উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!