info@desherkhabor24.com

01923-772433

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

Save
Link Copied!
ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের  রজত জয়ন্তী উদযাপন

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব আজ ৪ এপ্রিল ২০২৬ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. আয়েশা বানু মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক  অধ্যাপক ড. তানিয়া হক ধন্যবাদ জ্ঞাপন করেন। ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর আয়েশা হাবিব ও ২য় বর্ষের সৈয়দা সুরঞ্জনা অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে জেন্ডারভিত্তিক বিশ্লেষণ জরুরি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারগুলোতে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যমান বাধাগুলো দূর করার ওপর  গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জেন্ডার বৈষম্য নিরসন করতে পরিবার থেকেই জেন্ডার সংবেদনশীল  দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে ।  প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কর্মজীবী নারীদের জন্য এলাকাভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা উন্নত  করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জেন্ডার সংবেদনশীল মানসিকতা গড়ে তোলার জন্য তিনি বিভাগের প্রতি আহ্বান জানান।            

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!