info@desherkhabor24.com

01923-772433

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অধ্যাপকের সাক্ষাৎ

Save
Link Copied!
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের  অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক ল্যান্ডন ই. হ্যানকক আজ ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির মধ্যে জুলাই গণঅভ্যুত্থান এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে যৌথ গবেষণা গ্রন্থ প্রকাশের বিষয়ে আলোচনা করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!