info@desherkhabor24.com

01923-772433

ঢাবি তরুণ শিক্ষকদের ১৫-দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

Save
Link Copied!
ঢাবি তরুণ শিক্ষকদের ১৫-দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ০৪ এপ্রিল ২০২৬ শনিবার কুমিল্লার বার্ড (ইঅজউ)-এ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা ক্যান্টনমেন্টের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি  (BARD)-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব প্রশিক্ষণের বিষয়বস্তু উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান-সহ আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের কর্মশালা আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন,  এর মাধ্যমে শিষ্টাচার, আচরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধন করা সম্ভব। তিনি বলেন, বর্তমান পৃথিবী দক্ষতার  (Skill) পেছনে ছুটছে। দক্ষতা মানে শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, বরং নিজেকে পরিপূর্ণ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। সারা বিশ্বে এখন আউটকাম বেসড এডুকেশন-এর জয়জয়কার। তিনি বলেন, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের মডিউলগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে এবং কারিকুলামের আধুনিকায়ন করতে হবে। প্রতি চার বছর পর পর আমাদের কারিকুলাম পরিবর্তন ও আপডেট করা দরকার। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও ইতিবাচকভাবে নিজেদের উপস্থাপনের জন্য তিনি তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই আমাদের মূল সম্পদ। তাই আমাদের শিক্ষার্থীবান্ধব হতে হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!