info@desherkhabor24.com

01923-772433

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

Save
Link Copied!
ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার  সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চীনের ২জন শিক্ষার্থী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। সনদপত্র প্রাপ্ত ২জন শিক্ষার্থী হলেন- হুয়াং মিংগাইন  (Huang Mingyang) ও জিয়ং জিতিং  (Xiong Ziting) । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম.  জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোম  (Dr. Li Hongmei)    -এর  সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন (Dr. Liu Yuyin এবং কোর্সের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম এ কাউসার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী  অধ্যাপক মো. ওবায়দুল হক বক্তব্য রাখেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্য দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করায় চীনা শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন সহযোগিতা প্রদান করছে। শিক্ষার্থীরা এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন  বলে তিনি আশা প্রকাশ করেন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!