info@desherkhabor24.com

01923-772433

ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী

Save
Link Copied!
ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক তাহমিনা আখতার, তাহসিনা রুশদীর এমপি, এ বি এম মোশাররফ হোসেন এমপি, মো. নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক এস এম লাবনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

‎প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক উন্নয়নে এলামনাই নেটওয়ার্কিং শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদার করা প্রয়োজন। বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি এলামনাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞলব্ধ পরামর্শ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আধুনিকায়নেও ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের ৫ জন খ্যাতিমান এলামনাইকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-‎ অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার, সৈয়দা আতিয়া বিলকিস, ফজলুল করিম চৌধুরী এবং মো. নুরুল ইসলাম। এছাড়া, অনুষ্ঠানে ইনস্টিটিউটের ৪৩ জন অসচ্ছল শিক্ষার্র্থীকে বৃত্তি প্রদান করা হয়।

                                                                                               

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!