info@desherkhabor24.com

01923-772433

বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Save
Link Copied!
বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটে ছাত্র-জনতার যৌক্তিক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিপক্ষে মিছিল ও হুমকি মূলক বক্তব্য প্রদান করায় মোরেলগঞ্জের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের পদত্যাগ দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে কালিকাবাড়ি এলাকায় বাগেরহাটের সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা  জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ ও স্বেচ্ছাচারিতা করেন প্রধান শিক্ষক আমির হোসেন দুলা। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন  প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল ক্ষমতার প্রভাব বিস্তার করে এলাকায় আওয়ামী লীগের ছত্রছায়া বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সংযুক্ত হয়। তার পদত্যাগ  না হওয়া পয়ন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী আমিয়া খাতুন বলেন, আমাদের  সকল শিক্ষার্থীদের  একটাই  দাবি  যতদিন পর্যন্ত  প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের  পদত্যাগ  না করবে আমরা  তত বিদ্যালয়ের কক্ষে  বসবো না। শিক্ষার্থী সাইদ মাহমুদ বলেন, আমাদের এক দফা এক দাবি স্যারের   পদত্যাগ করতেই হবে।

প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছে, এসব ঠিক না। আমার বিরুদ্বে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।  এর তীব্র নিন্দা জানাই।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!