ঢাবি প্রতিনিধি:
রোকেয়া হলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল
৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার রাতে রোকেয়া হলের ৭ই মার্চ ভবন অডিটোরিয়ামে
‘জুলাই স্মরণে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কবি সুফিয়া কামাল হল: এ উপলক্ষ্যে কবি সুফিয়া কামাল হলে আজ ৩১ জুলাই দোআ মাহফিল, পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা, জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, স্মৃতি কথন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণ এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। হলটির উদ্যোগে ‘‘জুলাইয়ের চেতনা : বর্তমান ও ভবিষ্যৎ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হল: এ উপলক্ষ্যে সলিমুল্লাহ মুসলিম হলে আজ ৩১ জুলাই আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উন্নয়ন অধ্যয়ন বিভাগ: এ উপলক্ষ্যে উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে ‘ ÔJuly Uprising: Contribution to the State Building and Development in BangladeshÕ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ০৩ আগস্ট প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে উপহার হিসেবে ‘বই’ প্রদান করা হবে।