info@desherkhabor24.com

01923-772433

রোবট্রনিক্স ফেস্ট-এর প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

Save
Link Copied!
রোবট্রনিক্স ফেস্ট-এর প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

ঢাবি প্রতিনিধি:
রোবট্রনিক্স ফেস্ট-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘Turtle Bot ’ দল চ্যাম্পিয়ন এবং ‘IHABOT’ দল রানার্স-আপ হয়। আজ ০৯ আগস্ট ২০২৫ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফেস্ট-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ দু’দিনব্যাপী এই ফেস্ট আয়োজন করে।

রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিইএ)-এর প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকার নাঈন নোমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে আমাদের দৈনন্দিন পথ চলা সহজতর হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রযুক্তির প্রসারের কারণে ভবিষ্যতে চাকরির বাজারে অনেক পরিবর্তন আসবে। প্রযুক্তির এই অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে।

উল্লেখ্য, এই ফেস্টে দেশের ৫০ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০০টি দল অংশগ্রহণ করে। দু’দিনব্যাপী এই ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় ৯শ’ শিক্ষার্থী অংশ নেন ।
 


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!