01923-772433

info@desherkhabor24.com

শিক্ষার্থীদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে-ঢাবি উপাচার্য

Save
Link Copied!
শিক্ষার্থীদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে-ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্ম-পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ হল, সূর্যসেন হল এবং হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


মতবিনিময় কালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণ করছে এবং জাতি গঠনেও নেতৃত্ব দিচ্ছে। এই স্বেচ্ছাসেবা কার্যক্রমকে সারা বছর চলমান রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি পরিচালনা করতে হবে। প্রতিটি হলে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে শৃঙ্খলা কমিটি গঠন করা হবে এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন।  


এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা, অ্যাকাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা , যত্রতত্র দোকানপাট নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা গতিশীল করা, হলের আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণ করা, খাবারের মান বৃদ্ধি, উচ্চগতির ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সংযোগসহ হলের সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!