info@desherkhabor24.com

01923-772433

ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Save
Link Copied!
ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:
ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের রিলিজিয়াস সার্ভিসেস কোঅর্ডিনেটর মি. ওজগুর ওজইউরেক-এর নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার (আইএফএসসি)-এর প্রতিনিধি মি. মুনির তুরান, মি. সালাহউদ্দিন সাঈদী, মি. দাউদ সিসিওগলু এবং মি. এরডিঙ্ক এরদেম।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
 

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার-এর যৌথ উদ্যোগে সম্মেলন, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া, তুরস্কের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ করার ব্যাপারেও তাঁরা আলোচনা করেন। এসময়, প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারে আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!