info@desherkhabor24.com

01923-772433

ঢাবি গণিত বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Save
Link Copied!
ঢাবি গণিত বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক সরকার মো. সোহেল রানা স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মেহেজাবীন মহুয়া এবং ঋতি রাহা বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিতকে সহজ ও বোধগম্য করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা জীবনের শুরু থেকেই গণিতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা শুরু হয়। ব্যক্তিগত জীবনেও গণিতের গুরুত্ব অপরিসীম। গণিত মানুষের বিশ্লেষণ ক্ষমতা ও দক্ষতা বাড়ায়। বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে গাণিতিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ নানাবিধ সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এসব সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ, সুযোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!