info@desherkhabor24.com

01923-772433

ঢাবি ফিন্যান্স বিভাগে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

Save
Link Copied!
ঢাবি ফিন্যান্স বিভাগে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগে আজ ০৯ নভেম্বর ২০২৪ শনিবার একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রস্তুত করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. বাকী খলীলী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ ভূঁইয়া রুজভেল্ট, সদস্য আলী হোসেন প্রধানিয়া এবং আখতার উদ্দিন দুলাল বক্তব্য রাখেন। এসময় বিভাগের শিক্ষক ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কম্পিউটার ল্যাবের আধুনিকায়নে সহযোগিতা করায় অ্যালামনাইবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শুধু রাজস্ব বাজেটের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার ও কার্যকর করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!