01923-772433

info@desherkhabor24.com

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

Save
Link Copied!
ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা যেন নিয়ম ভেঙ্গে না ফেলি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে সর্বদা ভালো কাজ করার ব্যাপারে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থী পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে  বিশ্ববিদ্যালয়ের  সুনাম ও মর্যাদা রক্ষায় সকলকে ভূমিকা পালন করতে হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!