01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ কারাগারে প্রেরণের অভিযোগ

Save
Link Copied!
ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ কারাগারে প্রেরণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে সজীব বেগ (৩০) নামের এক জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চরভদ্রাসন থানা পুলিশ।

সজিব বেগ চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর ধোপাডাঙ্গি গ্রামের হাবিবুর রহমান বেগের ছেলে। তাকে গ্রেপ্তারের ঘটনায় হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ওই যুবকের পরিবার এবং মুক্তির দাবি জানিয়েছেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে দক্ষিণ চরসুলতানপুর মোড় এলাকায় সৈকতের চায়ের দোকানে বসা ছিল সজীব বেগ। এ সময় পুলিশের ৬ থেকে ৭ জনের একটি দল সিভিল পোশাকে এসে সজীবের সাথে দেখা করে এবং মাদকবিরোধী অভিযানের কথা জানানো হয়। এক পর্যায়ে সজীবকে ডেকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চরভদ্রাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের ১৪ আগস্ট ওই মামলাটি দায়ের করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান। ওই মামলায় আওয়ামীলীগের ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী উল্লেখ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন এই মামলার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তিনি বলেন- ২০২৫ সালের আগস্টের রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে নেওয়া হয় বলে পরিবার ও প্রত্যক্ষদর্শী এক যুবক দাবি করেন। তুলে নেওয়ার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী শোয়াইব সরদার বলেন- আমরা কয়েকজন মিলে ওই চায়ের দোকানে বসা ছিলাম। হঠাৎ করে মোটরসাইকেলে সিভিল পোশাকে চার-পাঁচজন এসে পুলিশের পরিচয় দেন। তাঁরা এসে মাদকবিরোধী অভিযানের কথা জানান। তখন সজিব এগিয়ে গিয়ে তাঁদের সাথে কথা বলেন এবং তাঁদেরকে চা-বিস্কুট ও পানীয় খাওয়ান।

তাঁর ভাষ্যমতে, এক পর্যায়ে সজীবের সাথে কথা আছে বলে ডেকে নিয়ে রাস্তার উপর নিয়ে যায়। তখন হঠাৎ করে পুলিশের একটি গাড়ি এসে পৌঁছায়। পুলিশ সদস্যরা সজিবকে জানায়- ওসি স্যার থানায় যেতে বলেছে। একথা বলেই সজীবকে জোড়করে গাড়িতে তুলে নিয়ে যায়।

সজীব বেগের পরিবারের সাথে কথা বলে জানা যায়, সজীব একজন জুলাই যোদ্ধা। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান সদরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল বের করায় তাকে আটক করা হয়। পরে সদরপুর থানায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং ৫ আগস্টের পরে ওই মামলায় কারামুক্ত হোন।

ওই মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৮ জুলাই সদরপুর থানায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে উপপরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে ১৭ জুলাই সদরপুর সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা মিছিল বের করে পুলিশের কাজে বাঁধা প্রদান করা হয় বলে অভিযোগ আনা হয়। ওই মামলায় সজিব বেগকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয় এবং ২১ জুলাই সজিবসহ পাঁচজনকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

সজীব বেগের চাচা মুরাদ হোসেন বেগ বলেন- আমার ভাতিজা জুলাই আন্দোলন চলাকালে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিল। যার কারনে গণঅভ্যুত্থানের পরবর্তীতে ঢাকায় বাংলা একাডেমীতে “জুলাইয়ে কারাবন্দিদের স্মৃতিচারণ’ অনুষ্ঠানে দাওয়াত পেয়ে অংশগ্রহণও করেছিল। আজ তাকেই কোনো কারন ছাড়াই বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশের পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- আমরা আওয়ামীলীগের সময় নির্যাতনের স্বীকার হয়েছি। বর্তমানে আমাদের আওয়ামীলীগ বানিয়ে গ্রেপ্তার করা হলো। আমি সরকারের কাছে, আমার ভাতিজার মুক্তির দাবি জানাই।’

তবে তুলে নেওয়া হয়নি দাবি করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী। তিনি বলেন- ছেলেটি জুলাই যোদ্ধা কি-না জানা নেই। মূলত মাদক সংশ্লিষ্টতা সহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ও বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!