info@desherkhabor24.com

01923-772433

জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে-তারেক রহমান

Save
Link Copied!
জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে-তারেক রহমান

জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে-তারেক রহমান

মাহবুব পিয়াল,ফরিদপুর থেকে:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশা থেকে সংস্কারের যেসকল প্রস্তাব আসছে তার প্রায় সবই এই ৩১ দফার মধ্যে রয়েছে হয়তো কোন শব্দ বা বাক্যচয়নে কিছু হেরফের রয়েছে এখন এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এই ৩১ দফার দাবিগুলো তুলে ধরতে হবে

রাষ্ট্র কাঠামো গঠনেরবিএনপির ৩১ দফা নিয়ে শনিবার দিনব্যাপী আয়োজিত ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তারেক রহমান একথা বলেন বিকেল ৪টা মিনিটে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় ঘন্টারও বেশি সময় তিনি সভায় যুক্ত থেকে এসময় তিনি ৩১ দফা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের মতামত প্রশ্নের জবাব দেন

এর আগে শনিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনেরাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ  ইসলামের সভাপতিত্বে  কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদি আমীন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম,কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,  বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীসহ অন্যান্যরা

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন

বক্তাগণ বলেন, গত ১৫ বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকারসেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণির প্রতিনিধিদের সাথে আলাোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে সাধারণ মানুষকে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!