01923-772433

info@desherkhabor24.com

তাড়াইলে বিএনপির নির্বাচনী সভা: কানায় কানায় ভরপুর মাঠ

Save
Link Copied!
তাড়াইলে বিএনপির নির্বাচনী সভা: কানায় কানায় ভরপুর মাঠ
মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সংসদ সদস্য প্রার্থী সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সাহেবের তাড়াইল উপজেলায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ ফেব্রুয়ারি (রবিবর) সকাল ১১ ঘটিকা থেকে উপজেলা বিএনপির সভাপতির বাসবভনের পার্শ্বের খোলা মাঠে উক্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার আলম লিটন এর সভাপতিত্বে ও  তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলমের সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। 

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের সকল অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া বিএনপির জোটের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগনের উপস্তিতিতে কানায় কানায় ভরপুর হয়ে পড়ে পুরো মাঠ। দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলে মিছিলে উপস্থিত হতে থাকে বিএনপির কর্মীরা।

এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!