ঢাবি প্রতিনিধি:
ঐতিহাসিক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা
সভায় মহান মুক্তিযুদ্ধ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা
হয়েছে। গতকাল ২২ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব
ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে এই আলোচনা সভা, স্মৃতিচারণ, রচনা
প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শ্রদ্ধায়-সম্মানে-স্মরণে জুলাই বিপ্লব’ শীর্ষক
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক
ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নবাব
ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসের ওয়ার্ডেন অধ্যাপক ড. সালমা বেগমের
সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রী নিবাসের মনোবিজ্ঞানী হাবিবা সুলতানা উপস্থিত
ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারমিতা রায় কবিতা আবৃত্তি ও নৃত্য
পরিবেশন করেন। বাংলা বিভাগের এমফিল গবেষক সামিয়া সুলতানা কবিতা আবৃত্তি
করেন। গ্রন্থাগারিক শিউলী বেগম স্বরচিত কবিতা পাঠ করেন। ফারসি ভাষা ও
সাহিত্য বিভাগের গবেষক মিতু আক্তার ও গ্রন্থাগারিক শিউলী বেগম জুলাইয়ের
দিনগুলো নিয়ে স্বৃতিচারণ করেন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া
আফরিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
এউপলক্ষ্যে বাংলা বিভাগ ‘সমকালের চোখে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে। মনোবিজ্ঞান বিভাগ আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় ‘স্মৃতিতে জুলাই, স্বপ্নে আগামী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে। ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এউপলক্ষ্যে আগামী ৩১ জুলাই বেলা ২টায় এম.এ লতিফ অডিটোরিয়ামে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বৈষম্যহীন ব্যবস্থাপনায় জুলাই বিপ্লবের চেতনা’ শীর্ষক সেমিনার আয়োজন করবে। ক্রিমিনোলজি বিভাগ এউপলক্ষ্যে আগামী ২৯ জুলাই বেলা ২টায় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে।
এউপলক্ষ্যে বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ২৬ জুলাই দুপুর ১২:৩০ টায় অনুষদের কনফারেন্স কক্ষে ‘‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ ঃ ছাত্র-জনতার আকাক্সক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অমর একুশে হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭:৩০ টায় হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া, কবি সুফিয়া কামাল হলের উদ্যোগে আগামী ৩০ জুলাই সন্ধ্যায় হলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। ৩১ জুলাই সকাল ১১ টায় দোআ মাহফিল, দুপুর ২:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা, বিকাল ৪:০০ টায় জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, স্মৃতি কথন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণ এবং ফটোসেশন অনুষ্ঠিত হবে। হলটির উদ্যোগে ‘‘জুলাইয়ের চেতনা ঃ বর্তমান ও ভবিষ্যৎ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে আগামী ৩১ জুলাই বিকাল ৪:০০ টায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জগন্নাথ হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ০২ আগস্ট বিকাল ৩:০০ টায় আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:০০ টায় গণসংগীত পরিবেশন, সন্ধ্যা ৭:২০ টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:৩০ টায় সেমিনার ও জগন্নাথ হল উপাসনালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
শামসুন নাহার হলের উদ্যোগে আগামী ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় ডকুমেন্টারি প্রদর্শন, ৭:০৫টায় স্মৃতিচারণ, ৭:১৫টায় কবিতা আবৃত্তি, ৭:২৫টায় দলীয় নৃত্য পরিবেশন এবং ৭:৩০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে হাজী মুহম্মদ মুহসীন হল “জুলাই স্মৃতিকথন” শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ০৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে।