01923-772433

[email protected]

ঢাবি উপাচার্যের সঙ্গে ইতালির কূটনীতিকের সাক্ষাৎ

Save
Link Copied!
ঢাবি উপাচার্যের সঙ্গে ইতালির কূটনীতিকের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:
ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি. ফেদেরিকো জাম্পারেল্লি আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর উপর তাঁরা গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালীয় ভাষা বিষয়ে পাঠদানের জন্য ইতালি থেকে শিক্ষক আনার পাশাপাশি স্থানীয় শিক্ষক নিয়োগের বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।  

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় তিনি ইতালির কূটনীতিককে ধন্যবাদ জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!