info@desherkhabor24.com

01923-772433

ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Save
Link Copied!
ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  নবীনবরণ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. নায়িম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, ছাত্র উপদেষ্টা ড. এম সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

 উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে জ্ঞান চর্চা ও সকল সুযোগ-সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজানোর জন্য প্রশাসন আন্তরিক রয়েছে। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা শহীদদের রক্তের প্রতিদান দিবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!