01923-772433

[email protected]

ঢাবি পাবলিক হেলথ বিভাগের নবীনবরণ

Save
Link Copied!
ঢাবি পাবলিক হেলথ বিভাগের নবীনবরণ

ঢাবি প্রতিনিধি:
‎ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক হেলথ্ বিভাগের মাস্টার্স ১ম ব্যাচের নবীনবরণ আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আনোয়ারুল আজিম লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‎বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. সায়েদুল আরেফিন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীনদের পক্ষে মুফিদুল হক সৃজন অনুভূতি ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জনস্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে তাদের কাজ করার সুযোগ রয়েছে। এআই ও ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে পরিবর্তনশীল যুগের সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। তাদের পড়াশোনা ও গবেষণা আন্তর্জাতিক মানের হতে হবে। দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধান করাই মেধাবী শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, এই বিভাগের শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পুষ্টি, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং জেনেটিক্সসহ বৈচিত্র্যময় বিষয়গুলো জানার সুযোগ পাচ্ছে। এখান থেকে অর্জিত তাত্ত্বিক শিক্ষা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে মানবকল্যাণ সাধনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!