01923-772433

[email protected]

যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু ভিপি’র সৌজন্য সাক্ষাৎ

Save
Link Copied!
যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু ভিপি’র সৌজন্য সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:
ডাকসু’র ভিপি সাদিক কায়েম যুক্তরাজ্য সফরের প্রাক্কালে আজ ১০ জুন ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি উপাচার্যের কাছে দোয়া চান।

উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে এক আলোচনা সভায় অংশ নিতে ডাকসু ভিপি যুক্তরাজ্য সফর করছেন। সফরকালে তিনি অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এসময় দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও সহজীকরণ-সহ পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করা, বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ সুযোগ সুবিধা বৃদ্ধি করা-সহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!