01923-772433

info@desherkhabor24.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা সমাপ্ত

Save
Link Copied!
ঢাকা  বিশ্ববিদ্যালয়ে  দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা সমাপ্ত

ঢাবি প্রতিনিধি:
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্র ভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী  বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়  বিশ্ব  ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম মজিবুর রহমান বক্তব্য রাখেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে। মানবিক মূল্যবোধ ধারণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মাঝে বিভেদ ও বিভাজন দূর করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। ব্যক্তিজীবনেও এর অনুশীলন করতে হবে।

উল্লেখ্য, কর্মশালায় ঢাকা  বিশ্ববিদ্যালয়ের   শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!