01923-772433

info@desherkhabor24.com

জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে তাড়াইলে গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

Save
Link Copied!
জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে তাড়াইলে গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার ২৭ জন জুলাই যোদ্ধা পরিবারের ১৬ জুলাই যোদ্ধা,শহীদ পরিবারের সদস্য, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম উলামা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধির। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সবাপতি ইমরুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তাড়াইল উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি শতকত হোসেন বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ,সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম,গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং তাঁদের হাতে বিশেষ পুরষ্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!