01923-772433

info@desherkhabor24.com

শ্রদ্ধা-ভালোবাসায় মাদারীপুরে গণঅভ্যুত্থান দিবস পালিত

Save
Link Copied!
শ্রদ্ধা-ভালোবাসায় মাদারীপুরে গণঅভ্যুত্থান দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি:

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মাদারীপুরও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল দশ টায় শকুনী লেকেরপাড় স্বাধীনতা মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি। এ সময় মাদারীপুর -২ আসনের সাংসদ জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার , পুলিশ সুপার হাবিবুর রহমান,পৌর প্রশাসক মোছা.জেসমিন আকতার বানু সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!