01923-772433

info@desherkhabor24.com

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

Save
Link Copied!
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ

 জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই এ  গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগষ্ট বুধবার বেলা ৫ ঘটিকায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে গনমিছিল টি শুরু হয়ে মালঞ্চি বাজার হয়ে উপজেলা চত্বর হয়ে মালঞ্চি রেলগেট এলাকায় মিছিলটি শেষ হয়ে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান। 

এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, জেলা শিবিরের অন্যতম দায়িত্বশীল ইয়াহিয়া খান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ শাহীন আলম।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহ গণভোটের রায়ের বাস্তবে প্রতিফলন এবং জুলাই গণহত্যার নিরপেক্ষ বিচার ব্যবস্থা গ্রহন করতে হবে।

তিনি আরো বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করে এগোতে পারে না। বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারমুক্ত একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল চেতনা। সেই প্রত্যাশা বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের কার্যকর বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!