01923-772433

info@desherkhabor24.com

বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

Save
Link Copied!
বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ 

নাটোরের বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণী, অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, ক্যাব সভাপতি  আব্দুল মজিদ, এনসিপি নেতা আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাংবাদিক ফজলুর রহমান, বাগাতিপাড়া পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন এবং যুবদল নেতা আবু রায়হান ও  ছাত্র নেতা প্রান্ত।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির,উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার,আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি,প্রশিক্ষণ মিজানুরসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে  স্মৃতি স্মরণ করেন  । তাঁরা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, দেশ যেন আর কখনও স্বৈরশাসনের পথে না ফিরে যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নত মানের খাবার বিতরণ, শিশুদের জন্য ইউ এ ও পার্কে বিনা টিকিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!