info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Save
Link Copied!
ফরিদপুরে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্যাথলজি পরীক্ষা, ইসিজি, ডায়াবেটিকস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, গাইনি মা ও শিশু সেবা সহ বিনামূল্য চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী আমের ইউসুফ, বিশিষ্ট শিল্পপতি ফারিয়ান ইউসুফ, বিএম এর সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা মহিলা দলের সভাপতি নাজরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!