01923-772433

[email protected]

জামায়াতের নির্বাচনী সভা: হাওর মুহুর্তেই জনসমুদ্রে পরিণত

Save
Link Copied!
জামায়াতের নির্বাচনী সভা: হাওর মুহুর্তেই জনসমুদ্রে পরিণত

মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল ডা: জেহাদ খান (অব:) এর তাড়াইল উপজেলায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় উপজেলার পুরাতন ডাক বাংলা সংলগ্ন হওরে উক্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও তাড়াইল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এম কে মাসুদ এর সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল ডা: জেহাদ খান (অব:)। 

নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাও: মোহাম্মদ আজিজুল হক, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, কিশোরগঞ্জ জেলা হিন্দু বিভাগের সেক্রেটারী কৃষ্ণ চন্দ্র বসাক।

সকাল ১১ ঘটিকা থেকেই জামায়াতের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের সকল অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া মিছিলে মিছিলে উপস্থিত হতে থাকে ১১ দলীয় জোটের অন্যান দলের সকল নেতৃবৃন্দ ও সাধারণ। জনগনের উপস্তিতিতে মুহুর্তের মধ্যেই জনসমুদ্রে পরিনত হয় হাওরের নির্ধারিত মাঠ প্রাঙ্গন।

এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ নষ্ট হতে থাকা তাড়াইলের নরসুন্ধা নদী পুনখনন করে নৌ চলাচল সাভাবিকভাবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এছাড়াও মতামতের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে এলাকা থেকে সম্পূর্ণরূপে মাদক, জুয়া, চাঁদাবাজী, ইভটিজিং দূর করবো। আমরা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। 

১১ দলীয় জোটের অন্যান্য নেতারা এবং স্থানীয় সাধারণ জনগণ বলেন, এ ধরনের গণসংযোগ ও জনসভা তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নির্বাচনী প্রচারণায় শক্তি যোগাবে। নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ ধরনের জনসভা আয়োজনে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। তাড়াইল অঞ্চলের উন্নয়নে জনসাধারণের আস্থা ফিরে আনার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সার্বিকভাবে, তাড়াইলের এই নির্বাচনী সভা স্থানীয় রাজনৈতিক উত্তেজনা ও জনমতের প্রতিবিম্ব হিসেবে দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় এই ধরনের অংশগ্রহণ রাজনৈতিক প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!