মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর
শহরের লেকের পার স্বাধীনতা অঙ্গনে শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াত
ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় ও জুলাই সনদ
বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে
বক্তব্য রাখেন মাদারীপুর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান খান,
মাদারীপুর জেলা আমির মাওলানা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ
এনায়েত হোসেন সড়ক পরিবহন সংগঠনের নেতা কাজী আবুল বাশার সহ বিভিন্ন
নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও
গণভোটের রায় বাস্তবায়নের জোর আহ্বান জানান।
এ সময় তারা আরো
বলেন যদি তাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে এই সরকারকেও আওয়ামী
লীগের মতো একটি সময় থেকে পালিয়ে যেতে হবে। বক্তারা আরো বলেন বিভিন্ন
জায়গায় এনসিপির যে হামলা হচ্ছে তার নিন্দা জানানো হয়।